রুবেল হোসেন
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে সন্ত্রাসী বেলায়েত বাহিনীর বিরুদ্ধে মিজানুর রহমানকে গুম, ২০ লাখ টাকা ছিনতাই এবং পরবর্তীতে চিনে ফেলার কারণে হত্যার চেষ্টা চালানোর এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক অভিযোগ উঠেছে ঘটনার বিবরনী থেকে জানা যায়। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী মিজানুর রহমান অটোযোগে যাতায়াত করার সময় বেলায়েত ও তার বাহিনীর সশস্ত্র সদস্যরা ইসমাইল, মামুন,স্বপন মিজি,জহির,আরো কয়েক জন মিলে হঠাৎ পথরোধ করে অটোটি থামায়। এর পরপরই সন্ত্রাসীরা ভুক্তভোগীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ও মারধর করতে থাকে। জোরপূর্বক তার কাছে থাকা নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে ভুক্তভোগী হামলাকারীদের চিনে ফেললে, নিজেদের অপকর্ম ঢাকতে এবং আলামত লোপাট করতে তারা ভুক্তভোগীকে তুলে নিয়ে গুম করা ও নৃশংসভাবে মেরে ফেলার চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে ও স্থানীয় পরিস্থিতির মুখে অলৌকিকভাবে তিনি প্রাণে রক্ষা পান। এই ঘটনায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাটিকে সন্ত্রাসীমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বেলায়েত বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।