• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় নৌপথে কঠোর নিরাপত্তা: দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার ভোলায় শুরু হচ্ছে ভূমিসেবা মেলা-২০২৬“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” গড়তে চার দিনব্যাপী আয়োজন ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার, হাসপাতালে ভিকটিমকে দেখতে গেলেন পুলিশ সুপার জাপানের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা

ভোলায় শুরু হচ্ছে ভূমিসেবা মেলা-২০২৬“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” গড়তে চার দিনব্যাপী আয়োজন

রিপোটার নাম / ২৭ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ভোলা জেলার সকল উপজেলা ভূমি অফিসে এ মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা (রাজস্ব শাখা) সূত্রে জানা যায়, আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করবেন।
মেলায় উপস্থিত হয়ে অথবা দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর, নামজারি ও অন্যান্য ভূমিসেবা সহজেই গ্রহণ করা যাবে। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd-এ লগইন করে সেবা নেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া ভোলা জেলার সব উপজেলা ভূমি অফিসে নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন, তথ্য প্রদান ও দ্রুত সেবা নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতেই এ আয়োজন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা:
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই স্লোগানকে ধারণ করে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর