• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

রেজিস্ট্রি না করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবার

রিপোটার নাম / ১২০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬


ভোলা প্রতিনিধি :
ভোলায় রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ক্রয়কৃত জমির দলিল সম্পাদন না করে উল্টো জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার ০৩/০২/২০২৬তারিখ দুপুর দুইটার দিকে ভোলার একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ ইউছুফ খান (পিতা: মোঃ মহসিন)। তিনি ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা।
লিখিত বক্তব্যে মোঃ ইউছুফ খান জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে তিনি মোঃ ফারুক বাকলাই (পিতা: মৃত মোঃ মিছির বাকলাই)-এর কাছ থেকে ভোলা শহরের পাইলট সিনেমা হলের উত্তর পাশে অবস্থিত প্রায় ৮ শতাংশ জমি রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ১৬ লাখ টাকা মূল্যে ক্রয় করেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭–৮ মাস পার হলেও বিক্রেতা দলিল হস্তান্তর করেননি।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি দলিল দিতে অস্বীকৃতি জানিয়ে ক্যাডার ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র—বগি দা, রামদা ও লাঠিসোঁটা—সহ জমিতে হামলা চালিয়ে পুনরায় জোরপূর্বক দখল নেন। এ সময় ভুক্তভোগীর লোকজনকে মারধর করা হয় এবং মোঃ ইউছুফ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি জোরপূর্বক দখলের সঙ্গে জড়িত। এছাড়াও এলাকায় তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলেও কার্যকর কোনো বিচার বা স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগতভাবে জমির মালিকানা ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী মোঃ ইউছুফ খান। একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর