• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা

রিপোটার নাম / ১১৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রুবেল হোসেন
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে সন্ত্রাসী বেলায়েত বাহিনীর বিরুদ্ধে মিজানুর রহমানকে গুম, ২০ লাখ টাকা ছিনতাই এবং পরবর্তীতে চিনে ফেলার কারণে হত্যার চেষ্টা চালানোর এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক অভিযোগ উঠেছে ঘটনার বিবরনী থেকে জানা যায়। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী মিজানুর রহমান অটোযোগে যাতায়াত করার সময় বেলায়েত ও তার বাহিনীর সশস্ত্র সদস্যরা ইসমাইল, মামুন,স্বপন মিজি,জহির,আরো কয়েক জন মিলে হঠাৎ পথরোধ করে অটোটি থামায়। এর পরপরই সন্ত্রাসীরা ভুক্তভোগীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ও মারধর করতে থাকে। জোরপূর্বক তার কাছে থাকা নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ​পরবর্তীতে ভুক্তভোগী হামলাকারীদের চিনে ফেললে, নিজেদের অপকর্ম ঢাকতে এবং আলামত লোপাট করতে তারা ভুক্তভোগীকে তুলে নিয়ে গুম করা ও নৃশংসভাবে মেরে ফেলার চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে ও স্থানীয় পরিস্থিতির মুখে অলৌকিকভাবে তিনি প্রাণে রক্ষা পান। ​এই ঘটনায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাটিকে সন্ত্রাসীমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বেলায়েত বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর