• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর

রিপোটার নাম / ২৫৪৬ সময় দেখুন
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে ভোলায় ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য গণমিছিল। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে শনিবার (০২ মে ২০২৬) বিকেল ৫টায় এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি শহরের নতুন বাজার বোডিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টিস্নাত পরিবেশেও মিছিলটি ছিল প্রাণচঞ্চল ও অংশগ্রহণে ভরপুর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক প্রতিবাদমুখর পরিবেশ।
পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের প্রতিশ্রুতি পূরণ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাষ্টার মো. জাকির হোসাইন, এলডিপির সভাপতি সাংবাদিক বশির আহমেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হারানো রশিদ, এনসিপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ভোলা সদর আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, খেলাফত মজলিসের সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর শরীফ হাওলাদারসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রমজীবী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ গণমিছিলে অংশ নেন।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও অংশগ্রহণকারীদের মধ্যে দাবি আদায়ে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর