• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোটার নাম / ১১১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদন ভোলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলা সদর পৌরসভার উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আসরের নামাজের পর ভোলা সদর নতুন বাজার বোর্ডিং মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ভোলা সদর পৌরসভা আমির মাওলানা মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মো. জামাল উদ্দিন শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এ সময় জামায়াতে ইসলামীর ভোলা সদর পৌরসভার নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর