• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড

রিপোটার নাম / ২৫ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট (সোমবার) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়।

​কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, জব্দকৃত অবৈধ সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর