• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ

রিপোটার নাম / ২৫ সময় দেখুন
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

ভোলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ব্যক্তির জমি ও বসতঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে এ দখলচেষ্টা চলছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৪ মে) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বাঘমারা এলাকায় সুধাংশ চন্দ্র দাস প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে জেবল হকের কাছ থেকে ২৪ শতাংশ জমি ক্রয় করেন। জমিটির দাগ নম্বর ৯৪৩/১২৮০ এবং খতিয়ান নম্বর ৫৬১। দীর্ঘদিন ধরে তিনি জমিটি ভোগদখলে রেখে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
ভুক্তভোগী সুধাংশ চন্দ্র দাস অভিযোগ করেন, “আমি একজন দরিদ্র সংখ্যালঘু পরিবারের সদস্য। বহু বছর ধরে এই জমিতে বসবাস করছি। কিন্তু সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু এবং কৃষকদল নেতা বিল্লালের যোগসাজশে আওয়ামী লীগ নেতা সোবহান রাড়ির নেতৃত্বে হারুন রাড়ি, মালেক সোহেল ও মনিরসহ কয়েকজন ব্যক্তি গত ৮-৯ দিন ধরে তার জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, গত রোববার ১৫-২০ জনের একটি দল সোবহান রাড়ির নেতৃত্বে এসে তার বসতঘরে প্রবেশ করে এবং জমিতে কলাগাছ রোপণ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে সমাধানের নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর রাতের আঁধারে পুনরায় ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে দখল নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে সুধাংশ চন্দ্র দাস ওই জমির ভোগদখলে রয়েছেন। হঠাৎ করে একটি পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত সোবহান রাড়ি দাবি করেন, তিনি সংশ্লিষ্ট জমি নিয়ে একাধিক আদালতের রায় পেয়েছেন। তবে তিনি যে কাগজপত্র দেখান, তাতে বিরোধপূর্ণ দাগ নম্বরের জমিতে তার মালিকানার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পরে তিনি বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির কথা বলে এড়িয়ে যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বিরোধ মীমাংসার নির্দেশ দিয়েছে। যদি পুনরায় দখলচেষ্টা হয়ে থাকে, তাহলে ভুক্তভোগীকে আদালতের আশ্রয় নিতে হবে। আদালতের নির্দেশনা পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর