• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ বৃদ্ধ মাদক কারবারি গ্রেফতার

রিপোটার নাম / ৭৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৪ জুলাই) ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামসুদ্দিন (৬০)। তিনি আলীনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবু হানিফের নেতৃত্বে একটি টিম আলীনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শামসুদ্দিনকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

​জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর