নিজস্ব প্রতিবেদন
ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৪ জুলাই) ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামসুদ্দিন (৬০)। তিনি আলীনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবু হানিফের নেতৃত্বে একটি টিম আলীনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শামসুদ্দিনকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।