• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

ভোলার উন্নয়নের রূপকার মঞ্জু পরিবার: বিজেপির মহিলা সমাবেশে রেবা রহমানের আবেগী বক্তব্য

রিপোটার নাম / ৮৬ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোলার উন্নয়নের রূপকার প্রয়াত নাজুউর রহমান মঞ্জুর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর সহধর্মিণী রেবা রহমান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রেবা রহমান বলেন,
“ভোলার উন্নয়নে মঞ্জু সাহেবের কোনো বিকল্প নেই। তাঁর শুরু করা অসমাপ্ত উন্নয়ন কাজগুলো তাঁর সুযোগ্য সন্তান আন্দালিব রহমান পার্থ বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী এলাকায় প্রয়াত নাজুউর রহমান মঞ্জুর নিজ বাসভবন প্রাঙ্গণে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দূর-দূরান্ত থেকে আগত শত শত নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন। নারী কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা বলেন, মঞ্জু পরিবারের উন্নয়ন মডেলই ভোলার ভবিষ্যৎ উন্নয়নের পথনির্দেশনা। তারা আরও বলেন, ভোলাকে আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে হলে মঞ্জু পরিবারের উন্নয়ন দর্শন অনুসরণ করতে হবে।

সমাবেশ শেষে রেবা রহমানের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ে ভিড় জমান উপস্থিত নারী নেতাকর্মীরা। এ সময় তারা বিজেপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর