• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি

রিপোটার নাম / ১১০ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬


আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভোলা জেলা শাখা।
শুক্রবার (১ মে) সকালে ভোলা পৌরসভার কাবিল মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বাংলা স্কুল মোড়, সদর রোড, কালীনাথ বাজার সরকারি স্কুল, নতুন বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়েস্টার্ন পাড়ায় গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির বলেন, দেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে নানা ধরনের লাঞ্ছনা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
সংগঠনের জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন বলেন, “আমরা চাই কোনো শ্রমিক যেন বঞ্চনার শিকার না হয়। প্রত্যেক শ্রমিক তার প্রাপ্য ন্যায্য মজুরি ও অধিকার ফিরে পাক।”
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার উপদেষ্টা মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌরসভার উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন, রুহুল আমিন, আতাউর রহমান, কামাল উদ্দিন, মনসুর আলম, পৌর শ্রমিক সভাপতি কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর