• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

ভোলায় দশ দলীয় জোটের বিশাল গণমিছিল: নেতৃত্বে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, হাজারো মানুষের ঢল

রিপোটার নাম / ১১৪ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ গণমিছিল ভোলার রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল চারটায় ভোলার ঐতিহাসিক হাটখোলা মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় কালীনাথ বাজার হাটখোলা মসজিদের সামনে এসে শেষ হয়।

গণমিছিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ দলে দলে অংশ নেন। মিছিল ঘিরে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাটখোলা এলাকায় জনসমাগমে সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্য।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“ভোলার শান্ত পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে জনগণই দাঁতভাঙা জবাব দেবে। যারা কেন্দ্র দখলের কথা বলছে, তারা কেন্দ্রের আশপাশেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না—জনগণ তা হতে দেবে না।”

তিনি আরও বলেন, ভোলার মানুষ শান্তি ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামী নির্বাচনেও তারা গণমানুষের প্রার্থীকেই বিজয়ী করবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই গণমিছিল ভোলার রাজনীতিতে নতুন গতি এনে দিয়েছে এবং দশ দলীয় জোটের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থনের প্রতিফলন ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর