• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ধনিয়ায় জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ: ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের দাবি, পাল্টা বক্তব্যে জমির মালিকানা নিয়ে বিরোধ ঈদযাত্রায় নৌপথে কঠোর নিরাপত্তা: দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার ভোলায় শুরু হচ্ছে ভূমিসেবা মেলা-২০২৬“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” গড়তে চার দিনব্যাপী আয়োজন ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার, হাসপাতালে ভিকটিমকে দেখতে গেলেন পুলিশ সুপার জাপানের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা

রিপোটার নাম / ৬৭ সময় দেখুন
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আবু জাফর
ভোলা প্রতিনিধি:
ভোলায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে শহরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তিনি এ বছর মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় হলেও বাবার চাকরির সুবাদে দীর্ঘ প্রায় এক দশক ধরে পরিবারটি ভোলা শহরে বসবাস করে আসছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৈতি তার মায়ের কাছে পাঙাশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাকে বাজারে পাঠান। বাজার থেকে ফিরে এসে মা দেখতে পান, চৈতির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৈতির মা সোনিয়া বেগম জানান, গত রোববার পরীক্ষা শেষে বাড়ি ফিরে চৈতি বলেছিল তার পরীক্ষা ভালো হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তবে বিষয়টি কাউকে স্পষ্টভাবে বুঝতে দেয়নি। পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকেই সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর