• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভেদুরিয়ায় সিরাজ মাঝির বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন

রিপোটার নাম / ৬৯ সময় দেখুন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাছ ব্যবসায়ী সিরাজ মাঝির বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গেলে সিরাজ মাঝির লোকজন জেলে ও নৌকার মাঝিদের কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি করে। তার মাছের গদিতে মাছ না দিলে জেলেদের ডেকে এনে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এ ঘটনায় মিলন নামের এক জেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজ মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর