• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ

রিপোটার নাম / ১৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬


বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সরকারের তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় দলটির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ উপলক্ষে হাটবাজার, গ্রামগঞ্জ ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
রবিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে মিষ্টি বিতরণ করেন বাপ্তা ইউনিয়ন বিজেপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইউসুফ হোসেন কালু।
তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মিষ্টি কিনে স্থানীয় হাটবাজার, পথচারী ও গ্রামগঞ্জের মানুষের মাঝে তা বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ইউসুফ হোসেন কালু বলেন, “আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব তথ্যমন্ত্রী হয়েছেন—এই খবর শোনার পর আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তাই নিজের উপার্জিত টাকা দিয়ে মিষ্টি কিনে আজ সবাইকে খাওয়াচ্ছি। একই সঙ্গে সকলের কাছে আমাদের নেতার জন্য দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
মিষ্টি বিতরণকালে স্থানীয় বিজেপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পার্থর মন্ত্রী হওয়ার খবরে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বলে জানান স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর