• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ধনিয়ায় জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ: ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের দাবি, পাল্টা বক্তব্যে জমির মালিকানা নিয়ে বিরোধ

রিপোটার নাম / ৬৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাইলাকান্দা পরীরহাট সংলগ্ন এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও নারীসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইয়াসিন খান ও তার লোকজনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জমিটির প্রকৃত মালিকানা নিজেদের বলে দাবি করেছেন অভিযুক্ত ইয়াসিন খান।
ভুক্তভোগী ইউসুফ খানের অভিযোগ, গত ৩ জুন বুধবার সকাল প্রায় ১০টার দিকে ইয়াসিন খান ও তার ছেলেরা ২০-২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থলে গেলে পরিবারের সদস্যদের, বিশেষ করে নারীদের টানা-হেঁচড়া ও মারধর করা হয়।
ইউসুফ খান বলেন, “দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে নানা উপায়ে আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করা হয়েছে। অতীতে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তারা তা মানেনি। বুধবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের মারধর করে, ঘরবাড়ি ভাঙচুর করে এবং জোরপূর্বক আমাদের দখলীয় জমিতে ধান রোপণ করে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অন্যদিকে অভিযুক্ত ইয়াসিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রায় ১৭ বছর ধরে আমরা এই জমি ভোগদখল করে আসছি। জুলাই গণঅভ্যুত্থানের পর ইউসুফ খান জোরপূর্বক আমার জমি দখল করেন। এ বিষয়ে আমি মামলা করেছি এবং স্থানীয়ভাবে বহুবার সমাধানের চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আমি আমার জমির দখল পুনরুদ্ধারে বাধ্য হয়েছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বিরোধপূর্ণ জমির বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর