• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি

রিপোটার নাম / ১৭৯ সময় দেখুন
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬


স্টাফ রিপোর্টার:
আলিমাবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর এক ঘটনায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার হারুন রাড়ির বাগানের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, আব্দুর রব ফরাজির ছেলে আরিফ ফরাজি পথ থেকে শিশুটিকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাগানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী তানজিলা আক্তার জানান, “আমার বোনকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বাগানের ভেতরে ধর্ষণ করা হয়েছে। আমরা এ ঘটনার কঠোর বিচার চাই।”
এদিকে স্থানীয় বাসিন্দা জুয়েল ও বাবুল মিঝি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের আলোয় এভাবে একটি শিশুকে ধর্ষণ করার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে ব্যক্তি এমন জঘন্য কাজ করতে পারে, সে যেকোনো সময় আরও ভয়ংকর অপরাধ ঘটাতে পারে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং নির্যাতিত শিশুর সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর