• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

রিপোটার নাম / ৫৬ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া ৬ নম্বর ওয়ার্ডের খান বাড়িতে চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে ধরে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলমগীর (২৫), তিনি আব্দুল মোতালেব (হেজু ঘোষ)-এর ছেলে।
পরিবারের অভিযোগ, গত ২৯ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পাশের শিকদার বাড়ির ইউসুফের ঘড় চুরির অভিযোগ তুলে আলমগীরকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় একদল লোক। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে চোখে মরিচ গুঁড়া দেয় এবং গলায় ছুরি ধরে মারধর করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ইউসুফ, মাকসুদ, রিয়াজ, নুরুদ্দিন ও পারভেজসহ ২০-২৫ জন ব্যক্তি মিলে আলমগীরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং তার হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে ৫-৬ জন মিলে তাকে তাদের বাড়ির উঠানে ফেলে রেখে যায়।
এদিকে ছেলের এমন অবস্থা দেখে আলমগীরের মা তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আলমগীর গুরুতর আহত এবং তার মা শকে (স্ট্রোক) আক্রান্ত হয়েছেন। উভয়কেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর