• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা

রিপোটার নাম / ৫৩ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত এ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এ উদ্যোগ দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, ইজিপিপি’র মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।
তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষিনির্ভর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এর মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর