• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

পূর্ব শত্রুতার জেরে ভোলায় যুবককে কুপিয়ে গুরুতর আহত, আতঙ্কে সাক্ষীরা

রিপোটার নাম / ৬১ সময় দেখুন
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সোহাগ নামের এক যুবককে দা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং হামলাকারীদের ভয়ে কেউ সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহাগ গত ১৮ মার্চ বুধবার তাদের বাগানবাড়ি দেখাশোনার জন্য ৯ নং ওয়ার্ডের আব্দুল লতিফ এর বাড়ির পাশে গেলে পূর্ব বিরোধের জেরে সাইফুল্লাহ ও তার বাবা আব্দুল লতিফসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দা ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি প্রত্যক্ষ করলেও হামলাকারীদের ভয়ভীতির কারণে কেউ সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন না। এমনকি যারা সাক্ষ্য দিতে আগ্রহ দেখিয়েছেন, তাদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন,এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর