• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি

রিপোটার নাম / ১০৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বলেছেন, ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তাই তারা দেশবাসীর উন্নয়নের চেয়ে ক্ষমতা দখলের পর থেকে দখলবাজি-চাঁদাবাজি আর ধর্ষণ করা নিয়ে ব্যস্থ রয়েছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পথেই হাটছে, কিন্তু তারা জানে না হাসিনা যত শক্তিশালী, বিএনপি তত শক্তিশালী নয়। তাই ভূলে যাবেন না এদেশের ছাত্র-জনতা চাইলে কি না করতে পারে?
তিনি শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা’সহ ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে এবং জুলাই বিপ্লব বার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুল ইসলাম, বিশ্বনাথ পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি হোসাইন শাহ।
এসময় গণমিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর