• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের অভিযোগে উত্তেজনা—প্রাণনাশের হুমকি

রিপোটার নাম / ১০৩ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা ও চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ আলী হোসেন (৬০) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে ফসল নষ্ট করেছে প্রতিপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেনের সাথে একই এলাকার আঃ মালেক (৬৫) ও মোঃ কামরুল হাওলাদার (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধীয় জমির পরিমাণ প্রায় ৫৯ শতাংশ, যা এস.এ ৬৪২ নং খতিয়ানভুক্ত।
ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে চাষাবাদ করা সয়াবিন ফসল নষ্ট করে এবং ভেকু দিয়ে মাটি খনন করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
খবর পেয়ে আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীদের সঙ্গে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়। এসময় উপস্থিত স্থানীয় সাক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ ঘটনায় বিবাদীরা আলী হোসেন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে জানা যায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে বিপক্ষের সাথে কথা বললে তারা বলে দীর্ঘদিন ধরে আমরা এই ছবির ভোগদখোর করার পরে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের কাছ থেকে এই জমিনকে গেদা খোল করা হয়। দীর্ঘ বছর অপেক্ষার পরে আমরা এখন আমাদের জমি দখলে এনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর