• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভেলুমিয়ায় জামায়াতের জনসমাবেশ: নৈতিক নেতৃত্ব ও উন্নয়নের অঙ্গীকার অধ্যক্ষ নজরুল ইসলামের

রিপোটার নাম / ১৭৮৯ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬


আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর–১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
তিনি বলেন, ভোলার সার্বিক উন্নয়ন ও মৌলিক সমস্যার কার্যকর সমাধানে তিনি জনগণের পাশে থাকবেন। অহংকার ও দুর্নীতির রাজনীতির পরিবর্তে নৈতিক নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নৈতিকতা, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
সমাপনী বক্তব্যে ভোলা সদর উপজেলা জামায়াত আমীর মোঃ কামাল হোসেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
এই জনসমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর