• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

‎অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত

রিপোটার নাম / ২০১১ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



‎নিজস্ব প্রতিবেদক
‎যশোরের অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শূন্য পদসমূহে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎সভায় গৃহীত রেজুলেশন অনুযায়ী, প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৫ ধারার (ঘ) অনুচ্ছেদের বিধান অনুসারে কার্যনির্বাহী কমিটির কয়েকটি পদ শূন্য হওয়ায় সেগুলো পূরণের লক্ষ্যে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।
‎নবঅন্তর্ভুক্ত সদস্যরা হলেন— মো. মাহাবুব হোসেন (সহ-সভাপতি-১), মো. আব্দুল সালাম লিটন (সহ-সভাপতি-২), শেখ ফরিদ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. মফিজুর রহমান শেখ (সহ সাধারণ সম্পাদক), মো. সেলিম রেজা (কোষাধ্যক্ষ), মো. মোজাফফর হোসেন (আইসিটি সম্পাদক), মো. ইমদাদুল ইসলাম (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), মো. ফরহাদ হোসেন মিলন (ক্রীড়া সম্পাদক), মো. আরমান হোসেন (নির্বাহী সদস্য-১) এবং মো. আল আমিন (নির্বাহী সদস্য-২)।
‎রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, নবঅন্তর্ভুক্ত সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের গঠনতন্ত্র, উদ্দেশ্য ও নীতিমালা অনুসরণ করে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
‎সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অভয়নগর প্রেসক্লাবের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
‎এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর প্রেসক্লাবের সভাপতি মো. রিপানুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম বাপ্পি, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন খান, সদস্য রিফাত হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

‎২/৭/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর