• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক

রিপোটার নাম / ৬৮ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬


আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশা তুলাতুলি মোহনা এলাকায় লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গাঁজাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোররাতে পরিচালিত এ অভিযানে মোঃ জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোলা সদর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়—ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চযোগে অস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছিলেন জাকির হোসেন। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গোলাবারুদ এবং আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসেন তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর