• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

মায়ানমারে পাচারের পথে ভোলার মনপুরায় কোস্ট গার্ডের যৌথ অভিযান, বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ; আটক ১

রিপোটার নাম / ১০৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদন
ভোলার মনপুরায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ভোলার মনপুরা থানার উত্তর সাঁকুচিয়া লতাখালী ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা ডিএপি (DAP) সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত মালামাল, ফিশিং বোট এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর