• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার

রিপোটার নাম / ৬৬ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদন
ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ভোলা সদর থানার রতনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে রতনপুর এলাকার আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), মোঃ রুবায়েত হোসেন (২৭), ফারদিন এহছান রিফাত (২৯) এবং সাইদুর রহমান (২৭)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট করা হলে তাদের সবার শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি (ক্যানাবিনয়েডস) শনাক্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর