• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
ইলিশায় লঞ্চে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ সন্ত্রাসী আটক ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা ভোলায় বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘর দখলের অভিযোগ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান, শহরজুড়ে প্রতিবাদের সুর ভোলায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবি ভোলায় ইজিপিপি প্রকল্পে ৪ কিমি খাল খনন শুরু, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনা ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৪ যুবক গ্রেফতার আলিমাবাদে দিনে দুপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে, দোষীর কঠোর শাস্তির দাবি আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

এলডিপি প্রার্থী মোকফার উদ্দিনের প্রার্থিতা প্রত্যাহার, জামায়াত প্রার্থীকে সমর্থন

রিপোটার নাম / ৮৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলার দুই আসন—বোরহানউদ্দিন ও দৌলতখানে ১০ দলীয় জোটের রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হলো। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় ভোলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন এলডিপির ভোলা জেলা সভাপতি মোঃ বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ দলটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আরও জানান, ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে জোটের সব দল মাঠে একসাথে সক্রিয়ভাবে কাজ করবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে ভোলায় বিরোধী রাজনৈতিক জোটের মধ্যে সমন্বয় ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মন্তব্য করেন উপস্থিত নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর