• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোটার নাম / ১৮৪ সময় দেখুন
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে “আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার) মহোদয়।

নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল টিমের কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এর পূর্বে সকাল ০৮:০০ ঘটিকায় মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভোলার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘হাউস গার্ড’ সালামি প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর