• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • |
  • #
  • |
ব্রেকিং নিউজ
বোরহানউদ্দিনে ৮ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করল কোস্ট গার্ড পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় বিজেপি নেতাকর্মীদের আনন্দ, মিষ্টি বিতরণ জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি ভোলায় সন্ত্রাসী বেলায়েত বাহিনীর হামলা ও ২০ লাখ টাকা ছিনতাই: গুম ও হত্যার চেষ্টা চরসামাইয়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীর ঘরে চুরি, দেড় লাখ টাকা নিয়ে গেছে চোর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ভোলায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ফের ধর্ষণের হুমকির অভিযোগ, ভুক্তভোগীর নিরাপত্তা ও বিচারের দাবি বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন। তথ্যমন্ত্রীর সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: যৌথ মিডিয়া ফোরাম গঠন ও অপতথ্য মোকাবিলায় জোর

আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোটার নাম / ৮৩ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: ৮ এপ্রিল ২০২৬, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তির আওতায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে সংযুক্ত হয়ে ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উপদেষ্টা এস এম ফখরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর